For the complete documentation index, see llms.txt. This page is also available as Markdown.

ডেটা টাইপ

সতর্ক বার্তাঃ কেউ যদি বইটির কোন অংশ খারাপ উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার করে তাহলে কপিরাইট আইন অন্তর্ভুক্ত সকল প্রকার প্রক্রিয়া অনুসরণ করতে বাধ্য থাকব।

Data মানে কি বলেন তো ? Data মানে হলো তথ্য বা উপাত্ত । আর type মানে কি বলেন তো ? মানে হলো ধরন তার মানে আপনি বুঝেই গেছেন যে ডেটা টাইপ মানে হলো তথ্যের ধরণ । তাইলে ভাই আপনি তো শিখে ফেলেছেন ডাটা টাইপ। তাহলে এবার আমরা বলতে পারি জাভাস্ক্রিপ্টে ডাটা টাইপ হলো কোন ডাটা কি ধরনের হবে, মানে কি টাইপের হবে সেটা বুঝায় সেটা হতে পারে কোন নাম্বার সেটা হতে পারে কোন দশমিক সংখ্যা সেটা হতে পারে কোন একটি ওয়ার্ড বা একগুচ্ছ লেখা ।

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন ডাটা টাইপ গুলো কি কি একটু বলেন ?

আরে বলব না মানে ! বলার জন্যেই এই বই লেখা, বলতে তো হবেই আমাকে ।

জাভাস্ক্রিপ্টে ডাটা টাইপ প্রধানত দুই প্রাকারঃ-

১। প্রিমিটিভ ডাটা টাইপ ।

২। ননপ্রিমিটিভ ডাটা টাইপ বার (রেফারেন্স ডাটা টাইপ।)

প্রিমিটিভ ডাটা টাইপ আবার।

  • বুলিয়ান (Boolean)

  • নাল (Null)

  • আন্ডিফাইন্ড (Undefined)

  • নাম্বার (Number)

  • বিগ ইন্টিজার (BigInt)

  • স্ট্রিং (String)

  • সিম্বল (Symbol)

ননপ্রিমিটিভ বা রেফারেন্স ডাটা টাইপঃ

  • অ্যারে

  • অব্জেক্ট

Last updated