> For the complete documentation index, see [llms.txt](https://nipu.gitbook.io/coding-js/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://nipu.gitbook.io/coding-js/environment-setup.md).

# এনভায়রনমেন্ট সেটআপ

JavaSript এর জন্য তেমন কিছু স্পেশাল করতে হয় না এনভায়রনমেন্ট বলতে একটা ব্রাউজার ইন্সটল করে নিতে হয় সেটা হতে পারে firefox,chorme,safari,opera এর মধ্যে যেকোনো একটা আর দরকার একটা আইডিই(IDE) অথবা টেক্সট এডিটর তাই ইন্সটল করে নিন করে নিন আপনার পছন্দ অনুযায়ী একটা ব্রাউজার chorme , firefox , Opera , Safari তারপর ইন্সটল করে নিন ভাল একটা হালকা টেক্সট এডিটর সেটা হতে পারে vs code, sublime-text, Atom, notepad++,Bracket অথবা Jetbrain এর webStrom । আমি ভালোবাসি vs code এটা হালকা পাওয়ারফুল এডিটর । ইন্সটল করার পর এক্সটেনশন ইন্সটল করে নিলেই প্রয়োজন অনুযায়ী কাজের পরিবেশ তৈরি করে নেওয়া যায়। ইন্সটল করতে না পারলে গুগলে সার্চ দিয়ে একটা টিউটরিয়াল দেখে নিন। আশা করি পারবেন না পারলে আমাকে মেইল করুন।

আপনার এনভায়রনমেন্ট তৈরি এখন আপনার পিসিতে আপনার ইচ্ছা মতো একটা ডাইরেক্টরি বা ফোল্ডার তৈরি করে নিন তারপর বানিয়ে নিন একটা index.html নামে একটা ফাইল তারপর লিখে ফেলুন তাতে ঝটপট করে নিচের কোড।

```html
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
    <meta charset="UTF-8">
    <meta name="viewport" content="width=device-width, initial-scale=1.0">
    <meta http-equiv="X-UA-Compatible" content="ie=edge">
    <title>Document</title>
</head>
<body>
   <!--Write your code  --> 
</body>
</html>
```

তারপর বানিয়ে নিন index.js নামে একটা ফাইল আর তাতে লিখে ফেলুন নিচের কোড গুলো।

```javascript
document.write("Hello Bangladesh");
```

তারপর index.html এর ভিতরে কষ্ট করে আপনার তুলতুলে আঙুল দিয়ে লিখে ফেলুন একটা বিখ্যাত লাইন। কেন বিখ্যাত লাইন পরে বলছি। যেখানে লেখা আছে তার নিচে একটা Enter দিয়ে।

```
<script src="index.js"></script>
```

তারপর ফাইলটাকে ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করুন ব্যস দেখতে পাবেন ঝকঝকে নয় এইরকম একটা লেখা।

```
Hello Bangladesh
```

ব্রাউজারে লিখা আছে Hello Bangladesh

ওরি বাবা ! আপনি দেখি নির্দেশনা অনুসরণ করে প্রোগ্রাম করে ফেলেছেন এখন আর কি ! আপনি তো এখন বলতে পারেন আপনি ও আমার মতো হাবলু জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার আর আপনার যদি মনে হয় আমার মতো না আপনি আপনার মতো তাইলেও অনেক ভাল কারণ আমি চাই না আপনি আমার মতো হোন আপনি আপনার মতো হলেই ভাল। আমি চাইব আপনি আপনার পরিচয় তুলে ধরবেন সবার কাছে।

আর যদি আপনি না পারেন তাহলে আপনি খুব বুদ্ধিমান মানুষ। আপনি আবার চেষ্টা করেন দেখবেন ঠিক পারবেন কারণ চেষ্টা করলে সফলতা নিশ্চিত । তারপর ও যদি করতে না পারেন প্লিজ গুগলে একবার সার্চ দিয়ে কয়েকটা উদাহরণ দেখন তারপর না পারলে আমাকে মেইল করেন তারপর ও না পারলে আসুন আমাকে এক কাপ চা খাওয়ান চা খাইতে খাইতে বুঝায় । আমি আবার একটু খাই খাই করি ।
