> For the complete documentation index, see [llms.txt](https://nipu.gitbook.io/coding-js/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://nipu.gitbook.io/coding-js/hello-bangladesh.md).

# প্রথম প্রোগ্রাম = হ্যালো বাংলাদেশ

অনেক কথা অনেক বক বক হলো অনেক চলুন কিছু নিয়ে এখন একটা প্রোগ্রাম লিখে ফেলি তাড়াতাড়ি পিসিটা ওপেন করে ফেলি অনেক আগেই আমরা ব্রাউজার নামক একটা মেশিন ইন্সটল করে নিয়েছি আর একটা আইডি বা এডিটর হিসেবে ইন্সটল করে নিয়েছি vs code studio আশা করি সবাই ইন্সটল করে নিয়েছিলেন।&#x20;

এখন ঝটপট একটা Hello-bangladesh নামে folder বানিয়ে নেই। তারপর এর ভিতরে একটা ফাইল বানায় আর তার নাম দিই hello-bangladesh.html আশা করি সবাই করছেন না করলে কিন্তু আপনাদের বিয়ে হবে না কারণ আছে পরে বলছি আগে বানিয়ে নেন । বানানো শেষ হয়ে গেলে একটু তাকে ঘোমটার আড়াল থেকে সরিয়ে একটা এডিটরে ওপেন করে নেই এবং তাতে লিখে ফেলি নিচের কোডটা ।

```html
<!Doctype Html>
<html>
<head>
    <title>Hello Bangladesh</title>
</head>
    <body>
        
        <script>
        document.write("Hello Bangladesh")
        </script>
    </body>
<html>
```

কোড লিখা হলে ফাইলে ভিতরে এবার , একটু মুখ দেখার কাজটা সেরে নেই আশা করি কারো আপাত্তি নেয় । তো চলুন ওপেন করে ফেলি hello-bangladesh.html ফাইলটাকে ব্রাউজারে। কিছুই করতে হবে না ফোল্ডারের ভিতরে গিয়ে ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে ব্রাউজারে। আর ওপেন হলেই দেখতে পাবেন ব্রাউজারে...

```javascript
Hello Bangladesh
```

আপনার জন্য এবার কাজ হলো আপনি কাকে কাকে বেশি হ্যালো বলতে পছন্দ করেন তাদের লিস্ট করে তাদের নামে ৫ টা এইরকম প্রোগ্রাম করা। ঠিক পাঁচটা কিন্তু চুরি করলে কিন্তু বউ পাবেন না। কেন পাবেন না পরে বলব ।&#x20;

আর যদি করা হয়ে যায় তাহলে কষ্ট করে আমাকে মেইল করে দিন। আপনি আপনার প্রথম কাজ কমপ্লিট করে ফেলেছেন এবং সফল ভাবে করতে পেরেছেন । এবার আপনার কাজ হলো কোডগুলো গিঁট ল্যাব বা গিটহাবে আপলোড দেওয়া। কীভাবে করবেন এত বড় মহান দায়িত্ব চিন্তা করে কি হবে করতে তো হবে তাহলে করা শুরু করে দেই প্রথমে <https://gitlab.com> এ গিয়ে অথবা <https://github.com> গিয়ে একটা প্রোফাইল খুলেন মানে রেজিস্ট্রেশন করেন। তারপর একটা রিপ্রেজটরি খুলে নিন । তারপর একটা সফটওয়্যার ডাউনলোড করে নিন এই লিঙ্কে গিয়ে [`https://git-scm.com/downloads`](https://git-scm.com/downloads) git bash নামে সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করে নিন, তারপর যেই ফোল্ডারে আপনি কাজ করেছিলেন সেই ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করে নিয়ে git bash open করেন নিন। এবার আপনার গুলুমুলু আঙ্গুলে কষ্ট করে লিখে ফেলুন git init তারপর এন্টার চেপে দিন। এরপর লিখুন git status দেখবেন যেগুলো যুক্ত করা হয়নি সেগুলো লাল দেখা যাচ্ছে এর পর লিখেন `git add .` command টি লিখার পর দেখবেন `git status` লিখে চেক করলে সব যুক্ত ফাইল গুলো সবুজ হয়ে রয়েছে । এরপর git remote add origin \[repository url] এর পর এন্টার চেপে git push -u origin master দিয়ে এন্টার চাপলেই প্রজেক্টটা গিটে আপলোড হয়ে যাবে।
