# কলব্যাক ফাংশন (callback function)

কলব্যাক ফাংশন জিনিসটা হলো একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশনকে আরগুমেন্ট হিসেবে দেওয়া এবং সে ফাংশনটি ঐ ফাংশনের ভিতরে কল করা । এই পদ্ধতি ব্যাবহার করে একটা ফাংশন দিয়ে অন্য একটা ফাংশন কে কল করা যায় এবং আরগুমেন্ট ফাংশনটি তখন তার পুরো এক্সিকিশন কন্ট্রোল মূল ফাংশন কে দিয়ে দেয়। কখন এবং কোন সময়ে আসলে ফাংশন কল হবে।

**গল্পঃ**&#x20;

আপনারা নিশ্চয় আখের শরবত খেয়েছেন ? আর যদি খেয়ে থাকেন নিশ্চয় দেখেছেন আখের শরবত বানানোর মেশিন। ধরে নেই যে, আখের মেশিনটা হচ্ছে সে একটা ফাংশন যেখানে আমি আখ দিব। ধরে নিলাম আখ হচ্ছে কলব্যাক ফাংশন। যা মেশিনের ভিতরে গিয়ে কল হবে এবং প্রসেস হবে আর পরিবর্তে শরবত দিবে। কলব্যাক ফাংশন টা ও এমন একটা বিষয়।&#x20;

এখন কথা হচ্ছে আমি কেন কলব্যাক ফাংশন ব্যাবহার করব ?

ধরুন আপনার একটা কাজ আছে যেইটা আপনি করতে চাইছেন না মানে আপনি অনেক অনেক ব্যাস্ত। এখন আপনি সিদ্ধান্ত নিলেন আপনি কাজটা অন্য কারো হাতে করিয়ে নিবেন। কিন্তু আপনার অফিসে বসেই করে করে দেওয়া লাগবে। বাইরে গিয়ে করলে হবে না । এছাড়া আপনি চাইছেন সেই কাজ টা করবে টিকই কিন্তু যদি আপনার অফিসের আইপি ও পিসি ব্যাবহার করে । তখন আসলে এমন কিছু শর্ত জুড়ে দিয়ে আপনি বাইরের মানুষটাকে দিয়ে আপনার কাজটা আপনার অফিসেই করিয়ে নিলেন। এমন বিষয় হলে আসলে কলব্যাক ফাংশন ব্যাবহার করা হয়।&#x20;

কোড করে দেখিঃ-

{% code title="callback-fn.js" overflow="wrap" lineNumbers="true" %}

```javascript
function servent(office_ip, ip, current_location, office_location, work){
  if(ip===office_ip && current_location===office_location){
    console.log(`you are authorized to work: ${work}`)
  }
  else{
    console.log(`you are not authorized to work: ${work}`)
  }
}

function Office(worker){
  const office_ip = "198.168.1.1"
  const ip="198.168.1.1"
  const current_location = "Dhaka"
  const office_location="Dhaka"
  const work = "Print file"
  worker(office_ip, ip, current_location, office_location, work)
}

Office(servent)
```

{% endcode %}

আশা করি বুঝে গিয়েছেন কলব্যাক ফাংশন কি এবং কেন লিখতে হয়।&#x20;

এখন আমরা দেখব কলব্যাক ফাংশন দিয়ে আসলে আমরা কি ধরণের সমস্যার সমাধান করতে পারি। তার আগে একটা কোড লিখে নেই।

```javascript
function calculator(number1, number2, callbackFn){
   return callbackFn(number1, number2)
}

function sum(number1, number2){
  return number1 +number2
}

function sub(number1, number2){
  return number1 - number2
}

function div(number1, number2){
  return number1 / number2
}

function mul(number1, number2){
  return number1 * number2
}

const result1 = calculator(1, 2, sum) //output: 3
const result2 = calculator(1, 2, sub) //output: -1
const result3 = calculator(1, 2, div) //output: 0.5
const result4 = calculator(1, 2, mul) //output: 2
```

উপরের কোড গুলো লক্ষ্য করলে দেখবেন এইখানে আসলে কোন ফাংশনে যে ডাটা টা দেওয়া হচ্ছে সে ডাটার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন অপারেশনের প্রয়োজন পরে আর এইসব ধরনের সমস্যা সমাধনের জন্যই মূলত কলব্যাক ফাংশনের উদ্ভব হয়েছে।

আরো কিছু উদাহরণ দেখি ধরুন আপনি এমন একটা কাজ করছেন সেইটা Asynchornous কাজ কিন্তু আপনাকে Synchronous পদ্ধতিতে করতে হবে তখন আসলে কলব্যাক ফাংশন খুবই ভাল উপায় ।

যেমনঃ- আপনি আপনার স্কুল ফি অনলাইনে প্রদান করবেন এবং পরে আপনার ব্যালেন্স আপডেট করবেন। এখন যদি বিষয়টা Asynchronous ভাবে করতে চান তবে কিন্তু জামেলা হবে। কারণ Asynchronous মানেই তো যেইটা এক্সিকিউশন টাইম কম লাগবে সেইটাই আগে এক্সিকিউট হবে এখন যদি পেমেন্টই না হয় ব্যালেন্স কেমন করে আপডেট হবে। এক্ষেত্রে অবস্যই একটা অপারেশন হওয়ার পরে আরেকটা এক্সিকিউট হবে এইক্ষেত্রে কিন্তু কলব্যাক ব্যবহার করা প্রয়োজন।&#x20;

#### কলব্যাক হেল ইনভার্সন অফ কন্ট্রোল কি?

কলব্যাক হেল এমন একটা বিষয় যেইটা **Pyramid of Doom** তৈরি করে। কথাটা শুনে একটু নতুন লাগলেও আমরা আস্তে আস্তে এইটা বুঝার চেষ্টা করব। চলুন একটা কোড দেখে নেই।

{% code title="Pyramid-doom.js" overflow="wrap" lineNumbers="true" %}

```javascript
fun1(function(value1){
   fun2(function(value2){
      fun3(function(value3){
         fun4(function(value4){
            func5(function(value5){
              func6(fuction(value6){
                console.log(value6)
             })
           })
         })
      })
   })
})
```

{% endcode %}

এই যে কোড টা দেখছেন এইটা কিন্তু দেখতে অনেকটা পিরামিড এর মতো লাগছে তাই না ? আর এইটা তৈরি হয়েছে নেস্টেড কলব্যাক এর কারণে। বাম দিক থেকে সরে আসছে ক্রমত। এমন কোন মেন্টেইন করা খুবই জটিল এবং ডেভেলপার ফ্রেন্ডলি তো একদমই না। ভাবুন তো এইরকম যদি হাজার হাজার কলব্যাক ফাংশন থাকে কেমন দেখাবে। তাই এমন সমস্যা সমাধনের জন্যই আসলে প্রমিস এসেছে।পরবর্তী অধ্যায়ে আমরা প্রমিস নিয়ে জানব।

আর এই যে নেস্টেড কোডটা তৈরি হলো এইটায় মূলত হচ্ছে কলব্যাক হেল। আর কলব্যাক হেল এর কারণে যে আমরা কোডের কন্টোল হারিয়ে ফেলি এইটা মূলত বলা হয় **Inversion Of Control** ।

#### কলব্যাক ফাংশনের সমস্যা।

১। কোড নেস্টেড হয় এতে কোড দেখতে এবং বুঝতে সমস্যা হয়

২। কলব্যাক যেহেতু অন্য একটা ফাংশনের ভিতরে এক্সিকিউট হয় সেহেতু এক্সিকিউশন কন্ট্রোল হারিরে ফেলে।

৩। ইরর হ্যান্ডেলিং করা দুষ্কর হয়ে পড়ে।

৪। Debuging করা অনেক জটিল।

৫। ক্লোজারের সাথে কলব্যাক জটিলতা তৈরি করে ।&#x20;


---

# Agent Instructions: Querying This Documentation

If you need additional information that is not directly available in this page, you can query the documentation dynamically by asking a question.

Perform an HTTP GET request on the current page URL with the `ask` query parameter:

```
GET https://nipu.gitbook.io/coding-js/callback-function.md?ask=<question>
```

The question should be specific, self-contained, and written in natural language.
The response will contain a direct answer to the question and relevant excerpts and sources from the documentation.

Use this mechanism when the answer is not explicitly present in the current page, you need clarification or additional context, or you want to retrieve related documentation sections.
