> For the complete documentation index, see [llms.txt](https://nipu.gitbook.io/coding-js/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://nipu.gitbook.io/coding-js/intro.md).

# ভূমিকা

অনেক দিন ধরেই আমার স্বপ্ন ছিল বই লিখব। নিজের মতো করে নিজের অর্জিত জ্ঞান শেয়ার করব। বলতে পারেন, এই বইটা আমার সেই স্বপ্ন পূরণের জন্য। লেখালেখিটা ছোটবেলা থেকেই করতাম। কারো ভালো লাগত, আবার কারো ভালো লাগত না। তাই বলে লেখালেখিটা বন্ধ করিনি। লিখে গেছি এবং আজও লিখে চলেছি। ভালোবাসা কাজ করে একটি লেখা লেখার ক্ষেত্রে কেমন জানি, আর নিজের অর্জিত জ্ঞানকে শেয়ার করতে পারলে অন্যের সাথে আরো বেশি ভালো লাগে। আর তখন আরো বেশি খুশি হই যখন আমার শেয়ার করা বিষয় থেকে কেউ কিছু করতে বা শিখতে সক্ষম হয়। যাহোক, অনেক বলে ফেললাম নিজের ব্যাপারে এবং বলার সময় নষ্ট করব না। আসল কথায় চলে আসি জাভাস্ক্রিপ্টে। আমার জীবনের টার্নিং পয়েন্ট বলা যায় এই প্রোগ্রামিং ভাষা। অবশ্য সেই ভালো লাগার পিছনের কারণ শ্রদ্ধেয় জাদিদ স্যার। তিনি মোটিভেট না করলে আমি পিএইচপি আর জাভা নিয়ে পরে থাকতাম। বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে জাভাস্ক্রিপ্টের কোনো বিকল্প নেই। ওয়েবসাইটকে একটু আকর্ষণীয় এবং দ্রুত গতি সম্পন্ন করতে হলে জাভাস্ক্রিপ্টই একমাত্র উপায়, আমার জানা মতে। এছাড়াও, এখন জাভাস্ক্রিপ্ট সব ধরনের কাজের জন্য ব্যবহৃত হচ্ছে, ডেস্কটপ থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম থেকে রোবটিক্স—সব জায়গায় এখন জাভাস্ক্রিপ্টের বিস্তার। আপনি যদি আপনার জীবনের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম বানাতে চান, তাহলে জাভাস্ক্রিপ্ট অবশ্যই একটি ভালো প্রোগ্রামিং ভাষা। তবে এর মানে এই নয় যে অন্য ভাষাগুলো খারাপ, বা অন্য ভাষার মাধ্যমে ভালো কিছু করা যায় না, তাও কিন্তু নয়। তাই যারা জাভাস্ক্রিপ্ট প্রেমী, আমার বইটা তাদের জন্য লেখা। আশা করি, আমার এই বইটা আপনাদের ভালোবাসার একটি জায়গা দখল করে নিবে। সবার ভালো মন্তব্যের অপেক্ষায় থাকব।

উৎসর্গ

প্রিয় মা ও বাবা
