> For the complete documentation index, see [llms.txt](https://nipu.gitbook.io/coding-js/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://nipu.gitbook.io/coding-js/javascript_variable.md).

# ভেরি + এবল = ভেরিয়্যাবল কি?

কথাটা বলার আগে আমার **ঝঙ্কার** ভাইয়ার কথা মনে পড়ছে। তিনি খুব সুন্দর করে এই ভেরিএবল বুঝায়ছেন আর আমি খুব মজা নিয়ে বুঝেছিলাম। আসলেই ভাইয়ার বইয়ের মধ্যে মজা নিয়ে শিখা যায়। এখন আসি আসল কথায় ভেরিএবল মানে হচ্ছে কিছুই না কিন্ত একটা ওয়ার্ড যে ওয়ার্ড টা মেমোরীতে তথ্য ধরে রাখে। বুঝলেন না তো আসেন আরো বুঝায় ভাল করে। মনে করেন আপনি ঢাকার কোন এক মস্ত বড় বিল্ডিং এ থাকেন যেইখানে আপনি কোন একটা রুমে থাকেন এখন মনে করেন আপনার বন্ধু সরকারি চাকরীর পরীক্ষা  দিতে আপনার রুমে আসবে । তাকে তো আপনার বিল্ডিং এর কোন এক রুম বললে হবেনা তাকে বলতে হবে বিল্ডিংটার কত নাম্বার ফ্ল্যাটে বা রুমে থাকেন । তাহলে  মনে করুন  আপনি নিকুজ্ঞ নামের এলাকায়১১ নাম্বার রোডের ৩০ নং বাড়ির 6A নাম্বার রুমে থাকেন । আর আপনার বন্ধুকে এই ঠিকানা দিলেন আর সে সাথে ব্যাগ পত্র নিয়ে আপনার বাসায় এসে গেল সরাকারী চাকুরীর এক্সাম দিতে । এইখানে যদি আপনি আপনার বিন্ডিং টিকে মেমোরী হিসেবে তুলনা করেন তাইলে ঐ মেমোরীর একটা লোকেশন হলো আপনার রুম যেটা একটা নির্দিষ্ট জায়গায় আছে আর ঐ নির্দিষ্ট জায়গার নামই (6A) হলো ভেরিএবল আর সেই ভেরিএবল এ আছে ডাটা মানে আপনি সেই ডাটা যা আপনার বন্ধুর দরকার । আশা করি বুঝতে পেরছেন । তাইলে কথা টা যদি এখন আরো ভাল করে বলতে চাই তাইলে হলো ভেরিয়্যাবল হলো একটি কন্টেইনার বা নাম যা মেমোরীর কোন লোকেশন এর অ্যাড্রেস কে ধারণ করে থাকে ।

ভেরিএবল লিখার নিয়মঃ

১। ভেরিয়্যাবল নামের আগে কোন স্পেশাল ক্যারেক্টার লিখা যাবে না । **\[ বিদ্রঃ ( \_ ) underscore ব্যববহার করা যাবে। ]**

২। ভেরিয়্যাবল নামের মাঝে স্পেস রাখা যাবে না।

৩। শুরুতে নিউমেরিক মানে নাম্বার দিয়ে শুরু করা যাবে না।

৪। ভেরিয়্যাবল নাম মিনিংফুল হতে হবে যাতে করে অন্যের কাছে বোধগম্য হয় ।

৫। জাভাস্ক্রিপ্টের কোন কী ওয়ার্ড এর নামে ভেরিয়্যাবল লিখা যাবে নাহ।

৬। যথা সম্ভব ভেরিয়্যাবল নাম ছোট রাখা উচিত । তবে এটা বাধ্যতা মূলক না ।

৭। শুরুতে var , const , let এই কীওয়ার্ড গুলো থাকা উচিত । এগুলো ছাড়াও ভেরিয়্যাবল লিখা যায় জাভাস্ক্রিপ্টে তবে সেটা সঠিক নয় পরবর্তী নিজেই বিপদে পড়তে পারেন তবে বাধ্যতা মুলক নয়। **\[বিদ্রঃ const , let es6 বৈশিষ্ট্য ]**

৮। ভেরিয়্যাবলের  নামের পরে যদি ভ্যালু এসাইন করা হয় তাইলে পরবর্তী সেমিকোলন দিয়ে শেষ করতে হয় তবে জাভাস্কিপ্টে এটা বাধ্যতা মূলক না তবে একজন ভাল প্রোগ্রামার হিসেবে আপনার লিখা দরকার ।

ভেরিয়্যাবল সিনট্যাক্সঃ-

{% code title="variable.js" lineNumbers="true" %}

```javascript
var varibleName;       			         var num=10;

var variable_name;			         var msg="Hello Bangaldesh";

var variablename;				 var isActive=true;

const variableName;				 const gender=["Male","Female","Other's"];			

let variableName;				 let people={name:"Nipu Chakraborty", age:22, mobile:"01827263486"}
```

{% endcode %}

উপরোক্ত যেকোনো নিয়মে ভেরিয়্যাবল লিখা যাবে। এখানে const , let ,var এগুলো হলো কীওয়ার্ড আর এইসবের মাধ্যেমে জাভাস্ক্রিপ্টে ব্যবহৃত যেকোনো ডাটাটাইপের ভ্যালু অ্যাসাইন করা যাবে ।&#x20;

এখন আপনার কাজ হলো এগুলো লিখে অনুশীলন করা। বেশি বেশি অনুশীলন আপনাকে দক্ষ করে তুলবে।&#x20;
