> For the complete documentation index, see [llms.txt](https://nipu.gitbook.io/coding-js/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://nipu.gitbook.io/coding-js/datatype/premitive-data-type/bigint.md).

# বিগ ইন্টিজার (BigInt)

**বিগইন্টিজারঃ-** বিগ মানে কি বলেন তো ? বড় । তাই না? আর ইন্টজার মানে হলো পূর্ন সংখ্যা তাই তো ? তাইলে তো শেষ আর কিছু বলার আছে কি? তার মানে বিগ ইন্টিজার মানে হলো বড়মাপের পূর্ণ সংখ্যা 2 ভিত্তিক ৫৩ থেকে ১ বিয়োগ করলে যা হয় তার থেকে বড় সংখ্যা গুলোকে বিগইন্টিজার বলে ধরে নেওয়া হয় ।

```javascript
const bigIntegerNumber = 3782737237923772329n;

const alsoHuge = BigInt(737927392793723);
// ↪ 737927392793723n

const hugeString = BigInt("9007199254740991");
// ↪ 9007199254740991n

const hugeHex = BigInt("0x1fffffffffffff");
// ↪ 9007199254740991n

const hugeBin = BigInt("0b11111111111111111111111111111111111111111111111111111");
// ↪ 9007199254740991n
```
